আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে উন্মুক্ত লটারির মাধ্যমে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় ১৪ জন ডিলার নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। গত ২৫ আগস্ট সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ লটারির আয়োজন করা হয়।
উপজেলার ৮ ইউনিয়নের ১৪টি পয়েন্টে ডিলার নিয়োগের জন্য ৪৩ জন প্রার্থী আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ১২টি আবেদন বাতিল করা হয়। অবশিষ্ট ৩১ জন বৈধ প্রার্থীর মধ্যে লটারির মাধ্যমে ১৪ জন ডিলার নির্বাচিত হন। পাঁচুপুর ইউনিয়নের সাহেবগঞ্জ বাজার পয়েন্ট মো.বাহাদুর। ভুঁ-পাড়া ইউনিয়নের কাশিয়াবাড়ী হাট পয়েন্টে মো.রনি মৃধা ও কাশিয়াবাড়ী সুইচগেট পয়েন্টে মো. শাহাজাহান আলী খান।
বিশা ইউনিয়নের ভাঙা জাঙ্গাল বাজার পয়েন্টে মো. রবিউল ইসলাম।মনিয়ারী ইউনিয়নের নওদলী বাজার পয়েন্টে মো. শফিকুল সরকার ও পতিসর বাজার পয়েন্টে মজনুর রহমান।
আহসানগঞ্জ ইউনিয়নের ব্রজপুর বাজার পয়েন্টে মো. তারিকুল ইসলাম ও সিংসাড়া বাজার পয়েন্টে মো. ফারুক প্রামাণিক।
কালিকাপুর ইউনিয়নের কুশাতলা বাজার পয়েন্টে মো. সালমান ও সামছুর রহমান, হাটকালুপাড়া বান্দাইখাড়া বাজার রাশাদুজ্জামান ও মো. সুমন হোসেন। সাহাগোলা ইউনিয়নের সাহাগোলা রেলওয়ে স্টেশন পয়েন্টে মো. আজাদ সরদার ও ভবানীপুর বাজার পয়েন্টে আশরাফুল ইসলাম নিয়োগ পেয়েছেন।