গোপালপুর (টাংগাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার পৌর জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গত ১৫ জুন উপজেলা জামায়াতের অফিসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আমির মোঃ হাবিবুর রহমান তালুকদার। উপজেলা সেক্রেটারি মাওলানা ইদ্রিস হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন জেলা জামায়াতের সেক্রেটারি ও টাংগাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) এমপি প্রার্থী মাওলানা মোঃ হুমায়ুন কবির। অন্যান্যদের মধ্যে উপজেলা সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহ, উপজেলা এসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান সহ উপজেলার সকল রুকনবৃন্দ উপস্থিত ছিলেন।