পলাশ (নরসিংদী) সংবাদদাতা : মোবারক হোসেনঃ নরসিংদীর পলাশে জিনারদি ইউনিয়নের পন্ডিত পাড়া গ্রামের নুরুদ্দীনের বাড়ির পাশে ঘাসক্ষেতে বয়োবৃদ্ধ মানুষের গোংরানির শব্দ শুনে চমকে দাড়িয়ে যায় এক পথচারী যুবক। তার হাতে থাকা মোবাইল লাইটের মাধ্যমে দেখতে পায় যে একটি মহিলা বৃদ্ধ মানুষ পড়ে আছে

আর তাকে শেয়ালে টানাটানি করছে। ততক্ষণাত সে তার বন্ধুদের ও আশপাশের লোকজনদের ফোনে ডেকে আনে এবং বৃদ্ধ মহিলা কে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। তারপর স্থানীয় পুলিশ কে খবর দেয় । পরে সকলের সহযোগিতায় পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয় । রিপোর্ট লেখা পর্যন্ত তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোটামুটি সুস্থ আছেন। এদিকে তার পরিচয় মিলেছে একই উপজেলার গজারিয়া ইউনিয়নের নরসিংহারচরে তার বাড়ি।