তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য তাড়াশ রায়গঞ্জ সলঙ্গা আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. প্রফেসর আঃ সামাদ বলেছেন, পৃথিবীর ইতিহাসে এই প্রথম এমন এক ফ্যাসিবাদি সরকার ক্ষমতা হারিয়ে পালাতে বাধ্য হয়েছে যারা বছরের পর বছর জুলুম ও দুর্নীতিতে দেশের মানুষকে দমিয়ে রেখেছিল বাংলাদেশে দ্বিতীয়বারের মতো কোন ফ্যাসিবাদী শাসন কায়েম হতে দেওয়া হবে না। ভবিষ্যতে দেশের সকল ইসলামপন্থী দল একত্রিত হয়ে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে এবং আর কোন স্বৈরাচার ফ্যাসিবাদী শক্তি কে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না। গত শুক্রবার তাড়াশের দেশীগ্রাম ইউনিয়ন জামায়াতের উদ্যেগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন। দেশী গ্রাম ইউনিয়নের কাটাগাড়ী বাজারে মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা জহুরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা জামায়াতের আমীর খম সাকলায়েন্ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শাহজাহান কর্মপরিষদ সদস্য ইউনুস আলী, কাওছার হাবিব প্রমুখ।