কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও তালা-কলারোয়া (সাতক্ষীরা-১) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ সাহেবের মামা মাষ্টার মোঃ আব্দুল মালেকের জানাযা সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বিকালে কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামের বাড়িতে মরহুমের জানাযা নামাজ সম্পন্ন হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শনিবার ভোর আনুমানিক ৫ টার দিকে অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ সাহেবের মামা মাষ্টার মোঃ আব্দুল মালেক দূরারোগ্য ব্যাধিতে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল (৭২) বছর। তার জানাযা নামাজে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, কালারোয়া বিএনপির অধ্যক্ষ রইচ উদ্দিন প্রমুখ।