বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে অনার্স কোর্স চালু ও পূর্ণাঙ্গ সরকারিকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ শাখা।
সম্প্রতি কলেজের গেটের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলেজ শাখা সেক্রেটারি আব্দুল আহাদ ইমরানের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন ছাত্রশিবির বড়লেখা শহর শাখা সভাপতি হুমায়ুন কবির সাজু। বিশেষ অতিথির বক্তব্য দেন ছাত্রশিবির বড়লেখা উপজেলা দক্ষিণের সভাপতি আব্দুর রহমান এবাদ ও উপজেলা পশ্চিমের সভাপতি কামরান আহমদ।
এছাড়া আরও বক্তব্য দেন ছাত্রশিবির বড়লেখা শহর সেক্রেটারি নোমান আহমদ, ছাত্র জমিয়ত বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের সদস্য সচিব কিবরিয়া আল মাহমুদ, বড়লেখা শহর শিবিরের বায়তুলমাল সম্পাদক এমদাদুল হক এমাদ, বড়লেখা দক্ষিণের বায়তুলমাল সম্পাদক অনিকুর রহমান, বড়লেখা শহরের স্কুল বিষয়ক সম্পাদক মো কলিম উদ্দিন, সাহিত্য সম্পাদক জাকির হোসেন, কলেজ বিষয়ক সম্পাদক শামসুল আলম হাসান এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য দেন কলেজের সাধারণ শিক্ষার্থী আব্দুর রহমান জুবায়ের।