কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরার কালিগঞ্জে পানিতে ডুবে আড়াই বছর বয়সী রোহান নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। সম্প্রতি কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শাহাপুর (ঢালীপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিশু রোহান কালিগঞ্জ উপজেলার শাহপুর গ্রামের মিজানুর রহমান গাজীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটির বাবা মিজানুর রহমান গাজী ঘুমিয়ে ছিলেন, আর মা ছিলেন গোয়ালঘরের কাজে ব্যস্ত। এ সুযোগে শিশু রোহান খেলতে খেলতে পড়ে যায় টিউবওয়েলের পাশে থাকা নোংরা ও দুর্গন্ধযুক্ত ডোবাটিতে।
কাজ শেষে খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটির মা শিশুটিকে ডোবার মধ্যে ভেসে থাকতে দেখে, সঙ্গে সঙ্গে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
শিশুটির করুণ মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে আসে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’