বেলকুচি সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেলকুচি উপজেলা আমীর ও সিরাজগঞ্জ-৫ আসন কমিটির সদস্য সচিব আরিফুল ইসলাম সোহেল বলেছেন; জামায়াত মানবতা, দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় নদী ভাঙ্গন রোধ ও অবহেলিত মানবতার কল্যাণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা আলী আলম নির্বাচিত হয়ে চৌহালীবাসীর পাশে থাকবে ও চৌহালী উন্নয়নসহ মানবতার কল্যাণে কাজ করে যাবে ইনশাআল্লাহ। গতকাল বৃহস্প্রতিবার, চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে দিনব্যাপী

ইউনিয়নের চরপাচুরিয়া, হাঁপানিয়া, পাথরাইল, আগশিমুলিয়া ও ছোল বাজার এলাকার ৬টি ভোট কেন্দ্র কমিটির সাথে একান্ত মতবিনিময়, বিভিন্ন স্পটে গণসংযোগ ও কয়েকটি পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। উমারপুর ইউনিয়ন সভাপতি আবু ছাঈদ সরদার ও আসাদুজ্জামান রিমনের নেতৃত্বে অনুষ্ঠিতব্য এসব পথসভায় ও সমাবেশে অন্যান্যোর মাঝে আরো বক্তব্য রাখেন, চৌহালী উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি আব্দুল হালীম আনসারী, জামায়াত নেতা হাফেজ মাওঃ

আব্দুর রউফ, হাফেজ মাও. হোসাইন আহম্মদ, আসমাউল হোসনা, ছাত্রনেতা মোহাম্মাদ আলী ও তরিকুল ইসলাম তুষার প্রমূখ।

প্রধান অতিথি আসন সদস্য সচিব ও জামায়াত নেতা আরিফুল ইসলাম সোহেল আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী জননেতা অধ্যক্ষ আলী আলম এর পক্ষে ব্যাপক জনমত গঠনে উপস্থিত কর্মীদেরকে ভোটারের কাছে বার বার যাওয়া ও আলী আলম ভাইয়ের ছালাম ব্যাপক হারে পৌঁছে দেয়ার উদাত্ত আহ্বান জানান।