জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা : চুয়াডাঙ্গার জীবননগর প্রেসক্লাবের ১১ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার বেলা ১২ টার সময় প্রেসক্লাবের এ কমিটি গঠন করা হয়।

প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটিতে সর্ব সম্মতি ক্রমে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি মুন্সী মাহাবুবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে দৈনিক লোকসমাজ পত্রিকার উপজেলা প্রতিনিধি নুর আলম নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহকারি সভাপতি পদে দৈনিক ভোরের কাগজ উপজেলা প্রতিনিধি মামুন-উর-রহমান, সহকারি সম্পাদক পদে দৈনিক মানব জমিন উপজেলা প্রতিনিধি মো. হুমায়ন কবির, অর্থ সম্পাদক পদে দৈনিক দেশের বানী উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক পদে দৈনিক সংগ্রাম পত্রিকার প্রতিনিধি মাজেদুর রহমান লিটন, প্রচার ও প্রকাশনা পদে মাই টিভির উপজেলা প্রতিনিধি মিথুন মাহমুদ, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক পদে দৈনিক সকালের সময়ের উপজেলা প্রতিনিধি মহিবুল ইসলাম মুকুল, নির্বাহী সদস্য পদে দৈনিক মাথাভাঙ্গার আন্দুলবাড়িয়া প্রতিনিধি শ্রী নারায়ন চন্দ্র ভৌমিক, দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার উপজেলা প্রতিনিধি মুন্সী রায়হান উদ্দীন ও দৈনিক আকাশ খবর পত্রিকার প্রতিনিধি বশির উদ্দীন নির্বাচিত হয়েছেন।