লালমোহন (ভোলা) সংবাদদাতা : লালমোহনে ইসলামিক মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের মেধা ও উপস্থিতি পুরষ্কার এবং শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১লা নভেম্বর ) সকালে ইসলামিক মডেল মাদ্রাসার হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসা পারিচালক অধ্যাপক এমএ জাহেরের সভাপতিত্বে, লালমোহন মডেল একাডেমির প্রধান শিক্ষক মাওলানা আজিমউদ্দিন খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সিরাজুল ইসলাম, এসময় তিনি অভিভাবকদের উদ্দেশ্য বলেন, শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সচেতন হতে হবে। প্রতিটি শিক্ষার্থীর মা যদি তাদের সন্তানের উপর সচেতন হয়,তবে ওই সন্তানের অবশ্যই ভালো শিক্ষিত ও মেধাবী হবে।
বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : বেগমগঞ্জে সাহিত্য নিকেতন ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা কাজিরহাট শহীদ আমান উল্যাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, বৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক এবং হক বেকারীর ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ বেকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল হক রেজু।
আরও উপস্থিত ছিলেন, পরীক্ষা কমিটির সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিএসসি। বৃত্তি পরীক্ষার উপদেষ্টা কাত্তির্ক লাল ভৌমিক, আবু নাসের দুলাল, ফজলুল হক কিরন, মো: মোজাম্মেল হোসেন ভুঁইয়া, ফজলুল হক বিপ্লব, আবদুল মালেক, বেগমগঞ্জ, সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার ৫৭ টি বিদ্যলয়ের ৩য় থেকে ১০ম শ্রেণী পর্যন্ত প্রায় সতেরশ ছাত্র-ছাত্রী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
সমবায় দিবস পালিত
আদমদীঘি (বগুড়া) : “সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গত শনিবার (১ নভেম্বর) আদমদীঘি উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের উদ্যোগে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে উপজেলা সভাক্ষে আদমদীঘি উপজেলা সমবায় অফিসার আবু মোহাম্মাদ হাবিব উল্লাহর-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, আদমদীঘি বহুমুখী সমবায় সমিতির সভাপতি খন্দকার মেহেদী হাসান, সান্তাহার ঋনদান সমিতির সাধারণ সম্পাদক আসমাউল ইসলাম,ক্ষুদ্র মৎস্য উৎপাদনকারি সমবায় সমিতির সম্পাদক কোরবান আলী, সমবায় অফিসের সহকারি পরিদর্শক মাহফুজুর রহমান, মমতাজ পারভিন, সমবায় সমিতির সভাপতি রাজিবুল ইসলাম ভুট্টু প্রমুখ। সভায় শেষে প্রযেক্টরের মাধ্যমে প্রদর্শিত করে সমবায়ীদের নানা দিক নির্দেশনা দেয়া হয়।
বিনামূল্যে মেডিকেল ক্যাম্প
দাউদকান্দি (কুমিল্লা) : কুমিল্লার দাউদকান্দিতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সুন্দলপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ক্যাম্পের আয়োজন করে অ্যাপোলো প্লাস হাসপাতাল ও সুন্দলপুর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিভাগে কর্মরত ২৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় দেড় হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেন।
লিফলেট বিতরণ
মতলব উত্তর (চাঁদপুর) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে প্রচারের অংশ হিসেবে মতলব উত্তর উপজেলায় চলছে লিফলেট বিতরণ কর্মসূচি। চাঁদপুর-২ (মতলব উত্তরÑদক্ষিণ) আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।
শনিবার (১ নভেম্বর) বিকেলে মতলব উত্তর উপজেলার ১২ নং ফরাজীকান্দি ইউনিয়নের ২ নং ওয়ার্ড বড় হলদিয়া এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরণে অংশ নেন।
বর্ণাঢ্য র্যালি
চকরিয়া সংবাদদাতা : “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানান আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে চকরিয়ায় পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫। গতকাল শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার সুগন্ধা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। চকরিয়া উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রমিজ উদ্দিনের সভাপতিত্বে ও প্রোগ্রাম উপস্থাপক ইসফাতুল হাসান ইসফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান।
গাইবান্ধা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে আকন্দপাড়ায় নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য প্রার্থী জেলা আমীর এবং সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা আব্দুল করিম সরকার। এসময় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যুবদল নেতা গ্রেফতার
রামগতি (লক্ষীপুর) : লক্ষ্মীপুরের রামগতিতে ৭পিচ ইয়াবাসহ জসীম উদ্দীন (৪০) নামে এক যুবদল কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের খবর পেয়ে পুলিশ ৩১শে অক্টোবর ভোরে অভিযান চালিয়ে উপজেলার পূর্ব চরসীতা রাস্তার বেড়িবাঁধ এলাকার কালাশাহর বাড়ির পাশ থেকে তাকে গ্রেপ্তার করে। এসময় মো: সোহেল (২৮) নামের অপর মাদক সেবনকারী পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যেতে সক্ষম হয়। এঘটনায় রামগতি থানায় এসআই মুজিবুর রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) ১০ (ক) ৩৮/৪১ দ্বারা মোতাবেক একটি মামলা দায়ের করা হয়।
গাছ কাটার অভিযোগ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বিশ্বাসপাড়া মাঠে সরকারি রাস্তার দু’পাশের গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ ওই গ্রামের মৃত আব্দুল হকের ছেলে আব্দুল ওহাব গত মঙ্গলবার থেকে রাস্তার বেশকয়েকটি মেহগিনি ও ভাটাম গাছ কাটেন। সরেজমিন গিয়ে দেখা যায় ১৫ টি মেহগনি গাছ ও ভাটাম গাছে ডালা কেটেছে এবং কিছু গাছের প্রায় অর্ধেক কেটেছে। গাছ কাটার শ্রমিকরা বলেন গাছ গুলো সরকারি। আমরা শুধু ডাল কাটছি গাছ কাটছি না। আমগাছের উপর রয়েছে সেজন্য কাটার নির্দেশ দিয়েছেন আব্দুল ওহাব।
গ্রেফতার
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের পূর্ব কেশালীডাঙ্গা গ্রামে নানার বাড়িতে অবস্থানরত দ্বিতীয় শ্রেণির আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামী আনারুল ইসলাম (৪৫) কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে সাদুল্লাপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, দীর্ঘ ১৩ দিন পলাতক থাকার পর শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুজন সরকার এর নেতৃত্বে সাদুল্লাপুর থানার একটি চৌকস টিম চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন কৃষ্ণচূড়া আবাসিক এলাকা সংলগ্ন মধু শাহের আস্তানা নামক দূর্গম পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে আসামী আনারুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উপহার সামগ্রী বিতরণ
মিরসরাই উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নে জলদাস পাড়ায় উপহার সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি মো: সাহাব উদ্দিন অনুষ্ঠান পরিচালনা করেন সেক্রেটারি মো: সাইদুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের মনোনিত সংসদ সদস্য এডভোকেট সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মো: নুরুল কবির। প্রধান অতিথি বলেন জামায়াত একটি মানবিক সংগঠন।মানবতার কল্যাণে জামায়াত কাজ করে থাকেন। জামায়াত ক্ষমতায় গেলে দল,মত,ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করে যাবেন। এতে আরো উপস্থিত ছিলেন ইমাম হোসেন আকবর হোসেন প্রমুখ।
ফুটবল টুর্নামেন্টে
খোকসা (কুষ্টিয়া) : কুষ্টিয়ার খোকসা যুব সংঘ ও পাঠাগার আয়োজিত ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর তৃতীয় খেলায় দর্শকদের উপহার দেওয়া হলো এক দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচ। বুধবার (২৯ অক্টোবর ২০২৫) বিকেলে খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় মুখোমুখি হয় কুমারখালি ফুটবল একাদশ ও পাংশা ফুটবল একাদশ।
কমিটির মাসিক সভা
কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জে উপজেলা আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম কামরুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাজী আফতাব উদ্দিন, বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মী।