চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছায় চৌগাছাবাসীর বহুদিনের প্রত্যাশিত মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার শহরের কাঁচাবাজারের দক্ষিণ পশ্চিম কোণে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি শেলী। এসময় আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল ইন্সটিটিউট অব কিডনি ডিজিজেজ এন্ড ইউরোলজীর সাবেক পরিচালক ডা. মিজানুর রহমান, খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হুসাইন শওকত, যশোর জেলা প্রশাসক আজাহরুল ইসলাম, যশোর জেলা সিভিল সার্জন ডা. মাসুদ রানা, যশোর জেলা পুলিশ সুপার রওনক জাহান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমান মিলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম প্রমুখ।
তালা (সাতক্ষীরা) : সাতক্ষীরার তালায় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। তালা পুরাতন হাই স্কুল মাঠে এই উদ্বোধন করা হয়। তালা উপজেলা যুব জামায়াতের উদ্যোগে জুলাই আহত ও শহীদদের স্বরণে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। তালা উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহ, সাবেক তালা উপজেলা ছাত্রশিবির সভাপতি আল-আমীন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা নেতা সাকিব হোসেন প্রমুখ।
লিফলেট বিতরণ
অভয়নগর (যশোর) : ডেঙ্গু প্রতিরোধে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভা কর্তৃপক্ষ নওয়াপাড়া বাজারে লিফলেট বিতরণ করেছে। এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও নওয়াপাড়া পৌরসভার প্রশাসক পার্থ প্রতিম শীল।
এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম, সমাজ উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান, উপসহকারী প্রকৌশলী প্রসেনজিৎ মণ্ডল, সার্ভেয়ার আলী আকরাম হাওলাদার, কনজারভেন্সি ইন্সপেক্টর সেলিম মল্লিকসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সেলাই মেশিন বিতরণ
শান্তিগঞ্জ : সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে নারী উদ্যোক্তা/কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সম্প্রতি শান্তিগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা’র উপস্থিতিতে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলার ৮টি ইউনিয়নের ২৬ জন দরিদ্র নারী উদ্যাক্তাদের ১টি করে সেলাই মেশিন প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী মো: সাজেদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস এবং অন্যন্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মশক নিধন কার্যক্রম
চান্দিনা (কুমিল্লা) : কুমিল্লার চান্দিনায় মশক নিধনে ফগার মেশিনের মাধ্যমে স্প্রে কার্যক্রম চালিয়ে যাচ্ছে পৌরসভা কর্তৃপক্ষ। চলতি মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার প্রশাসক ও চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক এর নির্দেশে ওই কার্যক্রম পরিচালিত হচ্ছে। সম্প্রতি পৌরসভার ১নং ওয়ার্ডে বেলাশ্বর কচুয়ারপাড় এলাকায় বিভিন্ন ড্রেন, ময়লার স্তুপ সহ সম্ভাব্য মশার আবাসস্থলে মশক নিধন ওষুধ স্প্রে করা হয়। এসময় পৌরসভার টিকাদান সুপাভাইজার মো. আবদুল ওয়াদুদ মশক নিধন কার্যক্রম মনিটরিং করেন।