রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা : নরসিংদীর শিবপুরে স্বাক্ষর জাল করে কাবিখা ও টি আর প্রকল্পের ৫২ লাখ ৭৮ হাজার টাকা আতœসাতের অভিযোগে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ( পিআইও) শিবপুর অফিসের দুই কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, শিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কার্য সহকারী আরিফুল ইসলাম তুহিন (৩৫) এবং পিয়ন ( আউটসোর্সিং) আশিক ভূঞা (২৫)। আশিকুর রহমান তুহিন শিবপুর উপজেলা সদরের হোসেন আলীর ছেলে ও আশিক ভূঞা একই উপজেলার খড়িয়া এলাকার জাকির হোসেনের ছেলে। এ সময় তুহিনের বাসা থেকে প্রকল্পের ৫২ লাখ টাকা জব্দ করা হয়। সম্প্রতি তাদের গ্রেফতার ও টাকা জব্দের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।
এর আগে কার্য সহকারী (প্রজেক্ট) কর্মকর্তা আরিফুল ইসলাম তুহিনের বাসায় অভিযান চালায় গোয়েন্দা সংস্থা (এনএসআই)। ওই সময় তার বাসায় থাকা নগদ ৫২ লাখ টাকা উদ্ধার করা হয়।