রাঙ্গুনিয়া কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা : বালি ব্যবসাকে কেন্দ্র করে সংর্ঘষে রাঙ্গুুনিয়া উপজেলায় দুইজন যুবদল কর্মী গুরুতরভাবে আহত হয়েছে। আহতরা হলেন শীলক যুবদলের সিনিয়র সহ সভাপতি মো: আলী (৪২), মো: জসিম উদ্দীন (৪৭)। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার বেগতিক দেখে পরে জসিম উদ্দীন কে মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার রাতে শিলকের পুরাতন পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
জানা যায়, উপজেলার শিলক ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের পুরাতন পাড়া এলাকায় বালি ব্যবসাকে কেন্দ্র করে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরবর্তীতে হাতাহাতি থেকে ধাওয়া পাল্টা ধাওয়া এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। গুরুতর আহত অবস্থায় আলী ও জসিমকে উদ্ধার করে ইছাখালী হাসপাতালে নেওয়া হয়। দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদ পারভেস তারেক বলেন, বালি ব্যবসাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের নেতার সাথে যুবদলের সংঘর্ষে দুইজন আহত হয়।