জয়পুরহাট জেলা সংবাদদাতা: জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়ন শাখা জামায়াতের অফিস উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। জয়পুরহাট-বগুড়া রোডস্থ হিচমী বাজারে বম্বু ইউনিয়ন জামায়াতের আমীর মাও: আসাদুল ইসলাম আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জয়পুরহাট জেলা আমীর ফজলুর রহমান সাঈদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, সদর উপজেলা আমীর মাও: ইমরান হোসেন, নায়বে আমীর সাইফুল ইসলাম, সেক্রেটারি মাও: জয়নাল আবেদীন।

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লা তিতাসে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের উদ্যোগে মাদক বিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদের সামনে থেকে অত্র সংগঠনের নেতাকর্মীরা একটি বিশাল মাদক বিরোধী মিছিল নিয়ে গৌরিপুর-হোমনা আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে কড়িকান্দি বাজারে এসে মিলিত হয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতাকর্মীরা।

এসময় উপজেলা যুব বিভাগের সভাপতি মো. শাহাদাৎ হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিতাস থানার অফিসার ইনচার্জ মো. শহিদ উল্যাহ বলেন মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্বক ব্যাধী। যুব সমাজকে ধ্বংস করে মাদক।মাদকের বিরুদ্ধে প্রত্যেক সকলকে সোচ্চার হতে হবে। মাদকের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের হুশিয়ারি জানিয়ে তিনি আরো বলেন, ইতিমধ্যেই মাদকের সাথে জড়িতদের একটি তালিকা করা হয়েছে। এক সপ্তাহ সময় দিলাম যারা মাদকের সাথে জড়িত আছেন নিজে থেকে থানায় এসে আত্মসমর্পণ করেন এবং অঙ্গিকার করে যাবেন মাদক ছেড়ে ভালো হয়ে যাবেন। যারা আসবে তাদেরকে আমরা ক্ষমার দৃষ্টিতে রেখে ভালো হওয়ার সুযোগ দিব। এরপর আর কোন মাদক ব্যবসায়ী বা সেবনকারীদের ছাড় দেওয়া হবে না। তিতাস উপজেলাকে মাদক মুক্ত করতে আমরা আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকছি।

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রামে ইসলামী ছাত্রশিবিরের সাবেক সাথী-সদস্যদের নিয়ে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বড়াইগ্রাম পৌর মিলনায়তনে উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাশেম আলী মীরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান। উপজেলা জামায়াতের সেক্রেটারী আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে তালিমুল কোরআন ও মসজিদ মিশনের জেলা সভাপতি মাওলানা আবুল হোসাইন, উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা হাসানুল বান্না উজ্জল, বড়াইগ্রাম পৌর জামায়াতের আমীর আলমাস হোসাইন, বড়াইগ্রাম ইউনিয়ন জামায়াতের আমীর মাষ্টার জয়নাল আবেদীন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির নেতা অধ্যাপক আবু সাঈদ, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবু তালেব, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল মোমিন, জেলা ছাত্রশিবিরের তথ্য ও গবেষণা সম্পাদক ইকবাল হোসেন ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশিকুজ্জামান আকাশ বক্তব্য রাখেন।

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা : ‘মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়–ন’ এই স্লোগানকে সামনে রেখে তালা উপজেলা যুব জামায়াতের পক্ষ থেকে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস-২০২৫ উপলক্ষ্যে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন বাদ আছর তালা উপজেলা মডেল মসজিদের সামনে থেকে এই র‌্যালী শুরু হয়। র‌্যালীটি তালা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। র‌্যালী শেষে যুব জামায়াতের তালা উপজেলা সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টুর উপস্থাপনায় সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন ওলামা বিভাগের সভাপতি ও তালা উপজেলা জামায়াতের সহঃ সাধারণ সম্পাদক মাওলানা কবিরুল ইসলাম, সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহ আলম, খলিলনগর ইউনিয়ন জামায়াতের আমীর মাও. আকবর হোসেন, জামায়াত নেতা মুজিবর রহমান সহ আরো অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মাওলানা কবিরুল ইসলাম বলেন, মাদকের ভয়াল থাবা আজ আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। আমাদের যুব সমাজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। খোজ নিয়ে দেখা যাবে যারাই মাদকের বিরেুদ্ধে কথা বলে সেই সমস্ত নেতারাই মাদক সেবনে বুদ হয়ে থাকে। ধর্মীয় অনুশাসন আর রাষ্ট্রীয় ভাবে ইসলামী অনুশাসন চালু করার মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব।

আনোয়ারা (কর্ণফুলী) সংবাদদাতা : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তারই অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম আনোয়ারা উপজেলার আনোয়ারা পশ্চিম শাখা ৩নং রায়পুর ইউনিয়নে শুরু করেছে মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান। একটি হলে ও গাছ লাগাবো প্রতিটি মানুষের হাতে, যেন সবুজ দেশের সুস্থ বাতাস পৌঁছায় সবার প্রাণে এই স্লোগানকে ধারণ করে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬জুন) আনোয়ারা উপজেলার রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, রায়পুর গাউছিয়া হাসেমিয়া মাদ্রাসা ও চুন্নাপাড়া মনিরুল ফাযিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে ৩নং রায়পুর ইউনিয়ন সভাপতি জাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা পশ্চিম থানা সভাপতি ওয়াহিদুল ইসলাম সায়মন৷ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এটাই বৃক্ষ রোপণের উপযুক্ত সময়। বিভিন্ন রকমের গাছের চারা দেখে সত্যিই আমরা মুগ্ধ হয়েছি। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ রোপণের বিকল্প নেই।

নীলফামারী সংবাদদাতা : আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালী ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার যুব বিভাগ। বৃহস্পতিবার বিকেলে শহরের বড় বাজার জামে মসজিদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে গিয়ে সমাবেশ অনুষ্টিত হয়।

জেলা যুব বিভাগের সভাপতি কাজী আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্টিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ, নীলফামারী সদর উপজেলা আমীর আবু হানিফা শাহ, সদর উপজেলা যুব বিভাগের সভাপতি ও সহকারি সেক্রেটারি আহমাদ রায়হান, শহর শাখার সেক্রেটারি এডভোকেট আনিছুর রহমান আযাদ প্রমূখ।

সিরাজগঞ্জ সংবাদদাতা : বেলকুচি উপজেলা জামায়াত কার্যালয়ে বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আলী আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,

জেলা মজলিসে শূরা সদস্য,উপজেলা নায়েবে আমীর অধ্যাপক নূর-উন-নবী সরকার। সমাবেশে,অন্যান্যোর মাঝে আরো বক্তব্য রাখেন,বেলকুচি উপজেলা নায়েবে আমীর উপাধ্যক্ষ মাও. আবুল হাশেম সরকার,

উপজেলা সহকারী সেক্রেটারি মাও. মাহবুবুর রশিদ শামীম,উপজেলা কর্মপরিষদ সদস্য, বেলকুচি পৌরসভা আমীর মাও. গোলাম সারোয়ার, উপজেলা কর্মপরিষদ সদস্য, দৌলতপুর ইউনিয়ন আমীর মাও. সাইদুল ইসলাম মোতাহার প্রমুখ।

সিলেট সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো: জয়নাল আবেদীন বলেছেন জুলাই বিপ্লব পরবর্তী সময়ে মানুষের মাঝে ইতিবাচক পরিবর্তন এসেছে। মানুষ এখন সর্বক্ষেত্রে পরিবর্তন চায়। এরই ধারাবাহিকতায় মানুষ এখন নেতৃত্ব নির্বাচনেও পরিবর্তন প্রত্যাশা করে। তিনি বলেন বিপ্লব পূর্ববর্তী সময়ে নির্বাচন ও নেতৃত্ব বাঁছাইয়ের যে ধারা ছিলো নতুন বাংলাদেশে এখন তা অচল। মানুষ এখন স্বাধীন ভাবে সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব নির্বাচনে আগ্রহী। তিনি বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণ করতে কাজ করে যাচ্ছে। বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে জামায়াতের হাত ধরেই সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখে মানুষ।

আলহাজ্ব মো: জয়নাল আবেদীন ২৫ জুন বুধবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের লাফনাউট, বারহাল ও পাঁচসেউতি বাজার এলাকায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে গণসংযোগকালে উপরোক্ত কথাগুলো বলেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা জামায়াতনেতা ও সিলেট-৪ আসন পরিচালক সাইদুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি মাস্টার নুরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসেন, নায়েবে আমীর মাওলানা ফয়েজ আহমদ, মাস্টার মঞ্জুর আহমদ, তবরাক আলী প্রমুখ।