ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা : ফুলবাড়ী উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সম্প্রতি ফুলবাড়ী উপজেলা পরিষদের সভাকক্ষে ফুলবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হাসানুল বান্নার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল, “যার বাংলা ভাবান্তর, ন্যায়্য ও সন্তাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন”। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও পুরুষ্কার তুলে দেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ মশিউর রহমান, ফুলবাড়ী উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা শাহানুর রহমান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম খন্দকার মহিববুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মানিক মন্ডল প্রমুখ।
গ্রাম-গঞ্জ-শহর
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
ফুলবাড়ী উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।