ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) সংবাদদাতা : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় জড়িত এজহার ভুক্ত আসামী, আওয়ামীলীগ নেতা, মাদকের গডফাদার এবং বর্তমানে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিখিল চৌধুরী (৪৪) কে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি থানা পুলিশের একটি দল সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া থেকে তাকে গ্রেফতার করে কুড়িগ্রাম কোর্টে পাঠায়। গ্রেফতারকৃত নিয়ামুল আরিফ ওরফে নিখিল চৌধুরী (৪৪) আওয়ামীলীগের সাবেক গভর্নরও এমপি মৃত সামছুল হক চৌধুরীর ছোট ছেলে এবং নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এর চাচা।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।