মোঃ কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুরের কাউখালীতে ২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কাউখালী থানা পুলিশ। সম্প্রতি কাউখালী উপজেলার ৫নং শিয়ালকাঠি ইউনিয়নের বেলতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত কারবারীর নাম যুবরাজ খান (২৭)। সে একই এলাকার সেকেন্দার আলী খানের ছেলে।
পুলিশ সূত্র জানায়, আটকৃত যুবরাজ খান এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে অভিযান চালিয়ে আটক করা হয়। কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলায়মান বিষয়টি নিশ্চিত করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।