শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা : মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা রবিবার ১২ অক্টোবর সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। সভায় জেলায় মোবাইল জুয়া, বাল্য বিবাহ,মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ, অপমৃত্যু প্রতি গুরুত্ব আরোপ করে, মাদক নিয়ন্ত্রনসহ সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় । এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিনা মাহমুদা, সিভিল সার্জন ডা. শামীম কবীর মাগুরা সরকারি কলেজের অধ্যক্ষ রিজভি জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, জেলা বিএনপির, আহবায়ক, আলী আহম্মদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আখতার হোসেন, মাগুরা জেলা জামায়াতের এমবি বাকের, মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা আইনজীবী সমিতির সভাপতি এড. মাহবুব আকবর কল্লোল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. সুশান্ত কুমার বিশ্বাস, মাগুরা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মহসিন উদ্দিন, সহকারী পরিচালক এন এস আই রাজিব হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর কবীর, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসান, শ্রীপুর ও শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিআরটিএ সহকারী পরিচালক মইনুল ইসলামসহ অন্যরা।
গ্রাম-গঞ্জ-শহর
মাগুরা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা রবিবার ১২ অক্টোবর সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।