দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য জামালপুর জেলার সাবেক আমীর ও জামালপুর -০১ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নে সম্ভাব্য এমপি প্রার্থী এডভোকেট মাওলানা নাজমুল হক সাঈদী সম্প্রতি দেওয়ানগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ড এলাকায় গনসংযোগ করেন।
বিপুল সংখ্যক নেতা ও কর্মী সহ তিনি পৌর এলাকার জাম্বিল বাজার সহ ২ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে গনসংযোগ করেন এবং পরে চুনিয়াপাড়া চৌরাস্তা মোড়ে একট সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। দেওয়ানগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ড সভাপতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দেওয়ানগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজি মাওলানা আতিকুর রহমান, দেওয়ানগঞ্জ পৌরসভার আমীর হাফেজ আতিকুর রহমান এবং জামায়াত নেতা মাওলানা আব্দুল্লাহ আল মা’রুফ ও জহুরুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।