শিল্পাঞ্চল (খুলনা) সংবাদদাতা : খুলনার শিরোমনি শিল্পাঞ্চল এর সার গুদামঘাট ও হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-৯১৯) নবনির্বাচিত নেতৃবৃন্দ গতকাল বিকাল ৩টায় খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মো. হাফেজ আহাম্মদ মজুমদারের সাথে মতবিনিময় করেছেন এ সময় সহকারী শ্রম পরিচালক মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন । শ্রমিক নেতারা শ্রম পরিচালকের কাছে শ্রমিকদের ন্যায় সঙ্গত অধিকার আদায়ের দাবিতে সহযোগিতা কামনা করেন শ্রম অধিদপ্তরের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
এডহক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত : খুলনার শিরোমনি বাজার বনিক সমিতির এডহক কমিটির সাধারন সভা গত রবিবার রাত ৮ টায় বাজার বনিক সমিতির অফিসের সামনে অনুষ্ঠিত হয়। এডহক কমিটির আহবায়ক ও খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শেখ ইকবাল হোসেন। এডহক কমিটির সদস্য সচিব মোড়ল আনিছুর রহমান, সদস্য মুন্সি মইনুল ইসলাম, হাফেজ আমিনুল ইসলাম, মোল্ল্যা সোলায়মান, কাজী হাফিজুর রহমান, শেখ মইন। বনিক সমিতির উপদেষ্টা শেখ আ. ওহাব প্রমুখ।