হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : হাটহাজারী পৌরসভায় নাগরিক সেবায় চরম অনিয়ম, দলীয় প্রভাব বিস্তার, পৌর কর্মকর্তাদের দায়িত্বহীনতা ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি প্রদান করেছে পৌর এলাকার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে হাটহাজারী পৌরসভা কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়। পৌর প্রশাসকের কাছে দেওয়া স্মারকলিপিতে ৬ দফা দাবি উত্থাপন করা হয়।

স্মারকলিপিদাতারা বলেন, পৌরসভা আজ একটি পক্ষের নিয়ন্ত্রণে। সাধারণ মানুষ ন্যায্য নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।স্মারকলিপিতে স্বাক্ষর করেন: জাকির হোসেন,আবদুল শুক্কুর,ওহিদুল আলম ও তকিবুল হাসান চৌধুরী।