কারিমুল হাসান, ধুনট : বগুড়ার ধুনট থানার কনস্টেবল সাইদুর রহমানকে অবসরে যাওয়া উপলক্ষে বিশেষ সম্মাননাসহ বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে ফুল দিয়ে সাজানো সরকারি গাড়িতে তার বাড়ি পৌঁছে দেয়া হয়। সাইদুর রহমান বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘ ৪০ বছরের চাকরি জীবনে সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজীব শাহরিন, ধুনট থানার অফিসার ইনচার্জ সাইদুল আলমসহ থানার সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।