হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারীতে আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। এ কর্মসূচিতে ৯ মাস বয়স থেকে ১৫ বছরের কম বয়সী শিশু এবং স্কুলের শিশু শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রায় ১ লাখ ৪৭ হাজার শিশুকে বিনামূল্যে টিকা দেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ কার্যক্রম স্থানীয় ইপিআই (ঊচও) কেন্দ্র, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও নির্ধারিত টিকাকেন্দ্রে অনুষ্ঠিত হবে। টিকা গ্রহণের জন্য প্রতিটি শিশুর ১৭ ডিজিটের ডিজিটাল জন্মনিবন্ধন সনদ বাধ্যতামূলক করা হয়েছে। যাদের জন্মনিবন্ধন সনদ নেই, তাদের দ্রুত নিবন্ধনের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। নিবন্ধনের জন্য অভিভাবকদের াধীবঢ়র.মড়া.নফ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। পূর্বে এইচপিভি (ঐচঠ) টিকার জন্য নিবন্ধনকৃত অভিভাবকরা নতুন নিবন্ধন ছাড়াই লগইন করে রেজিস্ট্রেশন করতে পারবেন।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কান্তি মজুমদার বলেন, “এক ডোজ টাইফয়েড টিকা নিলেই শিশুরা এ রোগ থেকে সুরক্ষিত থাকবে। সরকারের এ উদ্যোগ শিশুস্বাস্থ্য সুরক্ষায় বড় ভূমিকা রাখবে। এখন পর্যন্ত এ টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়নি।”
তিনি আরও জানান, ক্যাম্পেইন চলবে ১৮ দিন—এর মধ্যে ১০ দিন স্কুলে এবং ৮ দিন কমিউনিটিতে। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো রেজিস্ট্রেশন সম্পন্ন করা, বিশেষ করে মাদ্রাসা শিক্ষার্থীদের নিবন্ধন নিয়ে। টিকা না নিলে শিশু মারাত্মক টাইফয়েডে আক্রান্ত হতে পারে। প্রতি বছর প্রায় ৮ হাজার শিশু এ রোগে মারা যায় বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে টিকাদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারীসহ টিকাদানকারী ও তদারককারীদের ইতিমধ্যেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে।