কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা: আধুনিকতার ছোঁয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা আজ বিলুপ্তির পথে। এই লাঠিখেলা হলো এক ধরনের দেশীয় মার্শাল আর্ট । যেখানে লাঠিয়ালরা ঢাক-ঢোলের তালে তালে লাঠি ব্যবহার করে একে অপরের বিরুদ্ধে লড়াই করতো। এটি একটি ঐতিহ্যবাহী বাঙালি লোক খেলা যা একসময় খুব জনপ্রিয় ছিল। এর মূল উদ্দেশ্য ছিল প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে বাঁচানো । বিরোধী দলকে পাল্টা আঘাত করা। এই খেলাটি আধুনিক সভ্যতার কারণে এর প্রতি আকর্ষণ ও অনেকটা কমে গেছে। তবে এখনও গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে এ খেলার আয়োজন করা হয়ে থাক। আগের দিনে গ্রামের মানুষ বিভিন্ন মেলা বা বিশেষ দিনে এই লাঠি খেলার আয়োজন করতো। বিশেষ করে মহররম মাস আসলে দেশের বিভিন্ন এলাকায় ধুমধামের সাথে খেলা হতো। কয়েকটি দলের মধ্যে এই লাঠিখেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এতে প্রতিযোগিতা অংশ গ্রহণ কারি বিজয়ী দলকে পুরষ্কার দেওয়া হয়। খেলাটি দেখতে হাজার হাজার মানুষের সমাগম ঘটতো।

লাঠি চালনায় দক্ষ খেলোয়াড়দের নিয়ে একটি দল গঠন করা হয়। যারা এই খেলা করে তাদেরকে লাঠিয়াল বলা হয়। এই খেলার জন্য পাড়ায় পাড়ায় বা গ্রামে গ্রামে দল গড়ে উঠত ।ঢাক-ঢোল পিটিয়ে খেলার খবর প্রচার করা হতো। এটি শুধুমাত্র একটি খেলা নয়, এটি বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে সাহায্য করে থাকে। বয়োবৃদ্ধদের কাছ থেকে শোনা যায়, অতীতে জমি ও সম্পত্তি রক্ষা করতে বা দখল করতে এই খেলার খেলোয়াড়দের ব্যবহার করা হতো।বর্তমানে আধুনিক বিনোদন ও অন্যান্য খেলার জনপ্রিয়তার কারণে এই ঐতিহ্যবাহী খেলাটির প্রচলন খুব একটা নেই ।শুধু লাঠিখেলা নয় হাডুডু, গোল্লাসুট, দাড়িয়াবাধা, ভোদৌড়, কানামাছি সহ আরো অনেক গামীণ নাম জানা খেলা আজ আর দেখা যায় না।