রাঙ্গুনিয়া (চট্রগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সহ বিএনপির ৩১ জন নেতাকর্মীকে একটি নাশকতার মামলা থেকে খালাস দিয়েছে আদালত। গতকাল রোববার সকালে চট্টগ্রাম অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক মো. সাউদ হাসান আদালত তাদের খালাস প্রদান করেন। ২০১৪ সালের ১ সেপ্টেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি রায়ের দিন রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা বিএনপি ও সহযোগী সংগঠনের ৩১ জনের নাম উল্ল্যেখ করে অজ্ঞাতনামা আরো ২০/৩০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মিথ্যা নাশকতার মামলায় একাধিক আসামীকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। দীর্ঘ এগার বছর মামলার বিচারিক কার্যক্রম সমাপ্তি শেষে এ মামলায় সকল আসামীকে খালাস প্রদান করা হয়। মামলায় আসামীরা হলেন- রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ ইলিয়াছ সিকদার, বিএনপি নেতা মজিবুল হক, এসএম আনোয়ারুল হক মাষ্টার, মাহাবুব আলম, এসএম সেলিম, জাহাঙ্গীর মোস্তাফা, মো. ইউনুছ মনি, মো. ওবাইদুল্লা, এসএম লোকমান, নাছের, হেলাল উদ্দিন, গোলাম ফারুক, মো. জাফর, মো. ফারুক, ফরহাদ, হাসেম, ওসমান, দিদার, সেলিম, নেয়ামত উল্ল্যাহ, ফজলুল করিম জুয়েল, আমজাদ হোসেন মনজু, সৈকত, মালেক হাজী, সৈকত (২), কাজী এমরান। মামলা পরিচলনাকারী এডভোকেট লিয়াকত আলী নূর বলেন, রাজনৈতিক উদ্দেশে বিএনপি নেতাদের বিরুদ্ধে নাশকতা মামলায় সব আসামী খালাস প্রদান করা হয়েছে এবং এ রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। চন্দ্রঘোনা বিএনপির সিনিয়র নেতা মুজুবুল হক জানান, এই মামলাসহ অসংখ্য মামলা নিয়ে নিজ বাসভবনে ঘুমাতে পারতাম না। আওয়ামী লীগের এসব মিথ্যা মামলায় থাকা অধিকাংশ বিএনপি’র নেতাকর্মীদের অনেকের টাকা ব্যয়ী করতে হতো। এমামলায় খালাজ পাওয়ায় নিজ শরীর থেকে বুঝা নেমে গেল।