শনিবার মুন্সিগঞ্জ-২ আসনের লৌহজং উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী হলুদিয়া ইউনিয়নের ৩ ও ৪ নং ওয়ার্ডের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকই সমান মর্যাদা ও অধিকারের অধিকারী। ক্ষমতায় এলে দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করা হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে বৈষম্যের শিকার হতে দেওয়া হবে না।

রাষ্ট্রের প্রতিটি সুযোগ-সুবিধা সকল নাগরিকের জন্য উন্মুক্ত থাকবে। মানবাধিকারের পূর্ণ নিশ্চয়তা ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ গড়ে তোলা হবে। একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও সমঅধিকারভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।

উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লৌহজং উপজেলা, হলুদিয়া ইউনিয়ন, ৩ ও ৪ নং ওয়ার্ডের নেতৃবৃন্দসহ স্থানীয় জামায়াত কর্মী ও সমর্থকবৃন্দ।