সিরাজগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে- ঈদপুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১০ জুন) সকালে সিরাজগঞ্জ দারুল ইসলাম একাডেমি হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সদর উপজেলা আমির সাবেক ছাত্রনেতা জনাব অ্যাডভোকেট নাজিম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বিশিষ্ট আলেমে দ্বীন সিরাজগঞ্জ ৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর ড. মো. আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মুহাম্মদ জাহিদুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. শহীদুল ইসলাম ও অধ্যাপক নাসির উদ্দীন, জেলা কর্মপরিষদ সদস্য শাহাদাত হোসেন, বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মো. ছাইদুল ইসলাম খান, সদর উপজেলার সাবেক দুই আমির যথাক্রমে মাষ্টার ময়দুল আলম ও মাওলানা আতাউর রহমান, শিবিরের সাবেক কার্যকরী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় নেতা ও কৃষিবিদ রাকিব হাসান প্রমুখ।
নারায়নগঞ্জ সংবাদদাতা : পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে নারায়ণগঞ্জসহ দেশ ও প্রবাসী সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী নায়েবে আমির মাওলানা আবদুল কাইয়ুম এবং সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন।
যৌথ শুভেচ্ছা বার্তায় বলেন, পশু কুরবানিকে আল্লাহ ওয়াজিব করেছেন, রাসূলুল্লাহ সা. বলেছেন যে ব্যাক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না সে আমাদের ঈদগাহের না। এই ঈদ ত্যাগের চেতনাকে উজ্জীবিত করে সেই সাথে সমাজে অনৈক্য দূর করে, পরস্পরের ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরো মজবুত করে। মুসলিম জাতির পিতা হযরত ইবরাহীম (আ.) আল্লাহর রাহে ত্যাগ ও কোরবানির মহাপরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। ফলে তাঁর স্মৃতিকে চিরস্মরণীয় করে জীবনের সকল ক্ষেত্রে ঈমানী পরীক্ষায় উত্তীর্ণ হবার জন্যেই আল্লাহ তায়ালা মুসলিম মিল্লাতের উপর কোরবানির বিধান প্রেরণ করেছেন। মূল স্পিরিট হচ্ছে, নিজের প্রিয় বস্তু, ধন-সম্পদ, চিন্তা-চেতনা আল্লাহর রাহে কোরবানি করে দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন করা। কোরবানির মূল শিক্ষাই হচ্ছে, আত্ম গরিমা আত্ম অহংকারকে পরিহার করে আল্লাহর দেওয়া বিধি-নিষেধ পালন করে ঈমান ও ইহসানের ওপর নিজেকে প্রতিষ্ঠিত করা। তারা কোরবানির পর বর্জ্য অপসারণসহ পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে মহানগরীর সকল শ্রেণি ও পেশার মানুষকে আহ্বান জানান।
রাজার হাট (কুড়িগ্রাম) : ৯ জুন সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজার হাট উপজেলা শাখার উদ্যোগে রাজার হাট সরকারি কলেজ হলরুমে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জামায়াতের সাবেক উপজেলা আমির আ. ওয়াহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট ইয়াছিন আলী সরকার, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ আল ইমরান ফারুক ব্যাংকার শফিকুল ইসলাম শফিক আবু সাঈদ ও মাওলানা আঃ রহিম প্রমুখ। আলোচনাসভাটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আহমদ আলী।
শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ : সোমবার সন্ধ্যায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামাতে ইসলামীর শিবগঞ্জ পৌর আমির জনাব আবু বকর সিদ্দিক। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীর দক্ষিণ আমির চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব নুরুল ইসলাম বুলবুল। প্রধান আলোচক ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের দুইবার নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান রাজশাহী মহানগরীর আমির ও চাঁপাইনবাবগঞ্জ-(শিবগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সংসদ প্রার্থী ড. মাওলানা কেরামত আলী। শিবগঞ্জের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি নুরুল ইসলাম বুলবুল বলেন, দেশের বর্তমান পরিস্থিতি তে আগে নির্বাচন কমিশন বিচার বিভাগসহ সরকারি সকল প্রতিষ্ঠানের সংস্কার করতে হবে। স্বৈরাচারী সরকারের খুনি ও দুর্নীতিবাজদের বিচার করে সরকার ঘোষিত সময়ে প্রথমে স্থানীয় সকল নির্বাচন সম্পূর্ণ জাতীয় নির্বাচন করতে হবে। নির্বাচন স্বচ্ছ করতে সরকার কে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। তিনি উপস্থিত জনতাকে উদ্দেশ্য বলেন, কুরআনের শাসন প্রতিষ্ঠার জন্য আপনাদের সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। যাতে স্বৈরাচারী সরকার কোন ভাবে আসতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহর আইন আর সৎ লোকের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে পাড়ায় মহল্লায় নির্বাচনী কমিটি তৈরি করে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার দাওয়াত জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে দিতে হবে। আমরা আপনারা যদি এ কাজটি করতে পারি তাহলে জনসাধারণের কাঙ্খিত স্বপ্নের ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবেই ইনশাল্লাহ। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির মাওলানা আবুজার গিফারী, সেক্রেটারী আবু বক্কর সিদ্দিক, শিবগঞ্জ উপজেলা আমীর মাওলানা মো: সাদিকুল ইসলাম ও সেক্রেটারী মো: বাবুল ইসলাম প্রমুখ।
সলঙ্গা (সিরাজগঞ্জ) সিরাজগঞ্জের বেলকুচিতে ইসলামী ছাত্র আন্দোলনের বর্তমান ও সাবেক রুকন, সদস্য, সাথী, শহীদ পরিবারের সদস্য, ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সেক্রেটারিদের অংশগ্রহণে জামায়াতে ইসলামী আয়োজিত ঈদ পুনর্মিলনী ও প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (৯ জুন) সকালে সলঙ্গা ফাজিল ডিগ্রি মাদ্রাসা হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সলঙ্গা থানা জামায়াতের আমীর রাশিদুল ইসলাম শহিদ। সঞ্চালনায় ছিলেন জামায়াতের সেক্রেটারি নূরুল্লাহ ফিরোজীর।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য, সাবেক বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল উল্লাপাড়া উপজেলা গণমানুষের নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোনোনীত এমপি পদ প্রার্থী আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ব্যাংকের সদস্য সচিব, বাদশা ফয়সাল জামে মসজিদের খতিব, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক ও কেন্দ্রীয় কর্মপরিষদের উন্নতম সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার সংসদীয় আসন ৩ থেকে মোনোনীত এমপি পদ প্রার্থী গণমানুষের পরিচিতি মুখ ড. শায়েখ মাওলানা আব্দুস সামাদ, উল্লাপাড়া উপজেলার সাবেক ভাইয়েস চেয়ারম্যান অধ্যাপক শাজহান আলী, সুপ্রিম কোটের আইনজীবী সহকারী এটোর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুল ইসলাম আসাদ, ৩নং ধবিল ইউনিয়ন শাখার সভাপতি অধ্যাপক ড.জহুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা শাখা ছাত্র শিবিরের সভাপতি আলহাজ, সলঙ্গা থানার ছাত্র শিবিরের সভাপতি গাজী মোহসিন আলম, সলঙ্গা থানার সাবেক আমির হোসাইন প্রমুখ।
পাবনা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা সদর উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (৯ জুন) সকালে সরকারি এডওয়ার্ড কলেজের শহিদ আব্দুস সাত্তার মিলনায়তনে অনুষ্ঠিত ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য প্রফেসর ড. আবুল হাশেম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য পাবনা জেলা জামায়াতের আমির পাবনা-৪ আসনের জামাত মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকার সিন্ডিকেট সদস্য, পাবনা ৫ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার সেক্রেটারী অধ্যাপক আব্দুল গাফফার খান, বাংলাদেম ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার সহকারি সেক্রেটারী অধ্যাপক এ এস এম আব্দুল্লাহ।
এছাড়াও বক্তব্য দেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক রেজাউল করিম, জেলা জামায়াতের সহকারী সম্পাদক এস এম সোহেল,ইসলামী ছাত্রশিবিরের পাবনা শহর শাখার সভাপতি ফিরোজ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুস সাত্তার বিলচলোনী, শফিকুল ইসলামসহ জেলা উপজেলা পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সুন্দরগঞ্জ আল কুরআন ট্রাস্ট মিলনায়তনে উপজেলা জামায়াতের আয়োজনে উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর মহানগরীর আমির উপাধ্যক্ষ এটিএম আজম খাঁন। বিশেষ অতিথি বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ও সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাজেদুর রহমান সরকার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসাইন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সামিউল ইসলাম, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও রংপুর মহানগর শিবিরের সাবেক সভাপতি মাহমুদ হাসান, সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সুন্দরগঞ্জ উপজেলার সভাপতি অধ্যাপক বদরুল আমিন, সুন্দরগঞ্জ পৌর জামায়াতের আমীর মুহা. একরামুল হক, বনানী থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রাফি, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সোহান ইসলাম, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা শাহজাহান আলী, উপজেলা যুব ও মানবসম্পদ বিভাগের সভাপতি ইব্রাহিম আলী সরকার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আতাউর রহমান।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সিরাজগঞ্জের রায়গঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) বিকেলে ধানগড়া পৌর সিএনজি স্ট্যান্ড চত্বরে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মো. আলী মর্তুজা এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেক্রেটারি ডা. এস.এম. মুনসুর আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলংগা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর ড. মাওলানা আব্দুস সামাদ।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা নাসির উদ্দিন, উপজেলা নায়েবে আমীর মাওলানা আবুল কালাম বিশ্বাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. আব্দুল মান্নান, সাবেক মেয়র মো. মোশারফ হোসেন আকন্দ ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. কামরুল ইসলাম প্রমুখ।
মুন্সীগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর :বাংলা বাজার ইউনিয়নের উদ্দেগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ( ৯ জুন) সকাল ৯ টায় চর বাংলা বাজারে। বাংলা বাজার ইউনিয়ন জামায়াতের সভাপতি মো আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দারস পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ বিষয়ক সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মোকছিদুর রহমান, সদর উপজেলার আমির মো: নুরুল আমিন সিকদার সদর উপজেলার সেক্রেটারি মুহাম্মদ মজনু দেওয়ান মুন্সীগঞ্জ পৌরসভার কর্মপরিষদ সদস্য ও ২ নং ওয়ার্ড সভাপতি মো: মহসিন মুন্সি বাংলাবাজার ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো: শাহপরান সহকারী সেক্রেটারি মো মোতালেব দেওয়ান, বাংলা বাজার ইউনিয়ন প্রচার সম্পাদক মো. ছাইদুর রহমান খোকন মো: কবির হোসেন সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও জামায়াত নেতা তানজিল মোল্লাহ উপস্থাপনায় ছিলেন মো: আবু।তাহের।
বরিশাল অফিস : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল বন্দর থানার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও শুধী সমাবেশ সম্পন্ন হয়েছে। ৮ই জুন রবিবার সাহেবেরহাট সিনিয়র ফাজিল মাদ্রাসার অডিটোরিয়ামে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বরিশাল মহানগর সভাপতি রিয়াজুল ইসলাম।
ইসলামী ছাত্রশিবিরের বন্দর থানা সভাপতি আব্দুল্লাহ আল জাবেদের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি খাইরুল ইসলাম মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, ইসলামি ছাত্রশিবিরের বরিশাল মহানগরীর সাবেক সভাপতি বায়জীদ বোস্তামী, বরিশাল মহানগর শিবিরের সেক্রেটারি হাসান নাঈম, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শফিউল্লাহ তালুকদার।
নাগরপুর (টাঙ্গাইল) টাঙ্গাইলের নাগরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।সোমবার(০৯ জুন)সকালে উপজেলা জামায়াত অফিসে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন টাংগাইল-০৬ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা.একেএম আব্দুল হামিদ।
উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ মাওলানা মো. গোলাম রব্বানী,সাবেক উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মোসলেম উদ্দীন,উপজেলা জামায়াতের সহ সেক্রেটারী হাফেজ আজিম উদ্দীন,আশুলিয়া থানা জামায়াত নেতা মো. আলি আকবর প্রমূখ।
কাপাসিয়া (গাজীপুর) পবিত্র ঈদুল আজহার তিন দিনে গাজীপুরের কাপাসিয়া উপজেলার ১১ ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১৬ শত অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার হিসেবে গোস্ত বিতরণ করেছে উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। গত তিন দিন উপজেলার বিভিন্ন স্পটে সংগঠনের উদ্যোগে গরু কোরবানি দিয়ে গরীব ও অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে গোস্ত বিতরণ করেন জামায়াতে ইসলামীর দায়িত্বশীল কর্মীরা।
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর -৪ (কাপাসিয়া) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী সালাউদ্দিন আইউবী বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কাপাসিয়ায় গত তিন দিনে প্রায় ১৬০০ অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার সামগ্রী হিসেবে কোরবানির গোস্ত বিতরণ করা হয়। এ মহতি কাজ নিরলস ভাবে বাস্তবায়নের জন্য তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
প্রিয় কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাপাসিয়া উপজেলার হাজারো ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা ঈদের আনন্দ ম্লান করে দিয়ে, পরিবারের চাহিদার বিপরীতে সংগঠনের সিদ্ধান্তের আলোকে বাড়ি বাড়ি গিয়ে কোরবানির গোস্ত পৌঁছে দিয়েছেন। তিনি আরো বলেন,
“জামায়াতে ইসলামী একটি জনকল্যাণমুখী সংগঠন। জামায়াত দারিদ্রমুক্ত সমাজ গঠনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা কাপাসিয়া উপজেলাকে একটি আধুনিক ও মানবিক জনপদ হিসেবে গড়ে তোলার জন্য কাজ করতে চাই। আমাদের এ সেবামূলক কার্যক্রম ভবিষ্যতে আরো বেশি জোড়ালো হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন”।
কয়রা উপজেলা: খুলনার কয়রা উপজেলায় জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলা জামায়াতে ইসলামীর হলরুমে এই ঈদ পুনর্মিলনীর আয়োজন করে। কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি শেখ সায়ফুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলার বিভিন্ন ওয়ার্ডের প্রায় হাজারও কর্মী ও সমর্থক। সভার শুরুতে বক্তারা নিজেদের সাংগঠনিক বিষয় নিয়ে কথা বলেন।
বাজিতপুর, কিশোরগঞ্জ : বিকাল চার টায় বাজিতপুর উপজেলা পৈলানপুর রেজু মার্কেট এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাজিতপুর উপজেলা আমির ডা. ইয়াকুত আলী,অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সেক্রেটারী মাওলানা ডা. মোবারক উল্লাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী,বক্তব্য রাখেন ফারুক আহাম্মদ নায়েবে আমির বাজিতপুর উপজেলা শাখা,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাজিতপুর কলেজ শাখা সাবেক সভাপতি এডভোকেট আব্দুর রহিম রেজু,ড.ইউনুস আলী গাজী সাবেক সেক্রেটারী বাজিতপুর উপজেলা জামায়াত, নারায়ানগঞ্জ মহানগরী শিবির নেতা রিফাত ইসলাম, হাফেজ আব্দুল কাদির কর্মপরিষদ সদস্য, ডা. নুরুজ্জামান আশরাফ সহকারী সেক্রেটারী, রুবেল খান কর্মপরিষদ সদস্য, মাওলানা রফিকুল রফিকুল ইসলাম সাবেক শিবির সভাপতি বাজিতপুর উপজেলা, মাওলানা মাহবুবুর রহমান রাজন সভাপতি সরারচর ইউনিয়ন, মাওলানা কাজী আব্দুল কাইয়ুম সভাপতি গাজিরচর ইউনিয়ন, শফিকুল ইসলাম সভাপতি দিলালপুর ইউনিয়ন জামায়াত, শামসুর রহমান রফিক সাবেক শিবির নেতা, মির্জা তাজুল ইসলাম লিংকন সেক্রেটারী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাজিতপুর উপজেলা, আজিজুল হক রতন সভাপতি কৈলাগ ইউনিয়ন শাখা।
মান্দা (নওগাঁ) : সোমবার (৯ জুন) বেলা ১১ টায় উপজেলার সদর প্রসাদপুর বাজার সংলগ্ন স্থানীয় কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা আমির খন্দকার মুহাম্মদ আবদুল রাকিব।
তিনি বলেন, “ঈদের আনন্দ শুধু ব্যক্তি বা পারিবারিক পরিসরে সীমাবদ্ধ না রেখে সমাজিক বন্ধন দৃঢ় করার ক্ষেত্রে আমাদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।”
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার সেক্রেটারি অধ্যাপক আবদুল মালেক, রাজশাহী মহানগর শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদৎ হোসাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ, জামায়াতে ইসলামী নওগাঁ জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোস্তফা আল-আমিন।
দেওয়ানগঞ্জ (জামালপুর) : জামায়াতে ইসলামী দেওয়ানগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যেগে বাহাদুরাবাদ এ রব সিনিয়র আলিম মাদরাসার হল রুমে গত মঙ্গলবার ঈদ পুনর্মিলনী আয়েজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাহবুবুর রহমান তালুকদার। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর জামালপুর (১) তথা বক্সীগঞ্জ/দেওয়ানগঞ্জ সংসদীয় আসনের নমিনী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্যা ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য মাওলানা এডভোকেট মো. নাজমুল হক সাঈদ, বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি অধ্যাপক ছামিউল হক, উপজেলা সেক্রেটারি মালানা কাজি আতিকুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের আমীর ও রুকন সদস্যগণ।
এ সময় প্রধান অতিথি এডভোকেট নাজমুল হক সাইদী তার বক্তব্যের শুরুতে সকলকে ঈদের শুভেচ্ছা জানান এবং ঈদ উদযাপন কেমন হলো খোঁজ খবর নেন।
সেই সাথে সকলের পারস্পারিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে গুরুপ্তারোপ করেন।এবং ইসলামি শাসন ব্যবস্থান কায়েম করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।
আর একমাত্র ইসলামী শাসন ব্যবস্থানই পারে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে। আর সে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সুতরাং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতিকে ভোট চেয়ে জামায়াতের সকল কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করার আহ্বান জানান।
বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা : বাজিতপুর উপজেলা পৈলানপুর রেজু মার্কেট এই ঈদ পুনর্মীলনী অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাজিতপুর উপজেলা আমীর ডা. ইয়াকুত আলী, অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা ডা. মোবারক উল্লাহ।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী, বক্তব্য রাখেন ফারুক আহাম্মদ নায়েবে আমীর বাজিতপুর উপজেলা শাখা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাজিতপুর কলেজ শাখা সাবেক সভাপতি এডভোকেট আব্দুর রহিম রেজু, ড. ইউনুস আলী গাজী সাবেক সেক্রেটাার বাজিতপুর উপজেলা জামায়াত, নারায়ানগঞ্জ মহানগরী শিবির নেতা রিফাত ইসলাম, হাফেজ আব্দুল কাদির কর্মপরিষদ সদস্য, ডা. নুরুজ্জামান আশরাফ সহকারী সেক্রেটারি, রুবেল খান কর্মপরিষদ সদস্য, মাওলানা রফিকুল রফিকুল ইসলাম সাবেক শিবির সভাপতি বাজিতপুর উপজেলা, মাওলানা মাহবুবুর রহমান রাজন সভাপতি সরারচর ইউনিয়ন, মাওলানা কাজী আব্দুল কাইয়ুম সভাপতি গাজিরচর ইউনিয়ন, শফিকুল ইসলাম সভাপতি দিলালপুর ইউনিয়ন জামায়াত, শামসুর রহমান রফিক সাবেক শিবির নেতা, মির্জা তাজুল ইসলাম লিংকন সেক্রেটারি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাজিতপুর উপজেলা, আজিজুল হক রতন সভাপতি কৈলাগ ইউনিয়ন শাখা।
এছাড়া ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাজিতপুর উপজেলা সভাপতি আব্দুল হাকিম ও সেক্রেটারি হিজবুল্লাহসহ স্থানীয় জামায়াত ও শিবির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।