কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরা জেলার কারিগঞ্জ উপজেলার নলতা রওজা মোড় সংলগ্ন সানি মার্কেটের ২য় তলায় র্যাব-৬ খুলনার সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে ৩৯৮ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করা করেছে।
ঘটনার বিবরণে জানা যায়, ভারত থেকে অবৈধপথে বিপুল পরিমান ফেনসিডিল ঢাকায় নিয়ে যাওয়ার জন্য নলতার সানি মার্কেটে মজুত করা হয়েছে এমন গোপন সংবাদে র্যাব-৬ খুলনার সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমাণ্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক’র নেতৃত্বে সোমবার সকাল সাড়ে সাতটার দিকে নলতার সানি মার্কেটের ২য় তলার মাদক ব্যবসায়ি জাহাঙ্গীর হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় ওই ব্যবসা প্রতিষ্ঠানের শার্টার খোলার পর দোকনের মধ্যে রাখা বস্তাভর্তি ৩৯৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আটক করা হয় মাদক ব্যবসায়ি জাহাঙ্গীর হোসেন, তার সহযোগী সানি মার্কেটের কেয়ার টেকার আব্দুল গফফার ও নৈশ প্রহরী অমল সরকারকে। জব্দ করা হয় তাদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন। এ ঘটনায় ডিএডি হাবিবুর রহমান বাদি হয়ে আটককৃতদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মাদক আইনে মামলা করেছেন বলে জানা গেছে।