সখিপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের সখিপুরে ৭নং দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনসার আলী আসিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি সখিপুর থানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সখিপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইল সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করা। থানার সামনে একটি চায়ের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে সূত্র জানায়।