সাভার সংবাদদাতা: ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (২য় ফেইজ) অবহিতকরণ’ উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সাভার উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের বিআরডিবি প্রশিক্ষণের হল রুমে সকালে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সাভার উপজেলা নির্বাহী অফিসার আবু বকর সরকারের সভাপতিত্বে সেমিনারে প্রধান মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন- আবু সাঈদ মো: কাউসার রহমান উপ-পরিচালক ঢাকা জেলা সমাজসেবা কার্যালয় প্রধান মুখ্য আলোচক বলেন, “প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার যে বাস্তবমুখী ও মানবিক উদ্যোগ গ্রহণ করেছে, তা এই প্রকল্পের মাধ্যমে আরও শক্তিশালী ভিত্তি পাবে। এই উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলস্রোতে সম্পৃক্ত করতে কার্যকর ভূমিকা রাখবে।

সাভার উপজেলা সমাজসেবা অফিসার কে এম শহীদুজ্জামানের সঞ্চালনায় সেমিনারে আলোচক হিসাবে বক্তব্য রাখেন, সমাজসেবা কার্যালয়ের কি নোট মূল প্রবন্ধ উপস্থাপন মোঃ জহিরুল ইসলাম সহকারী পরিচালক (অর্থ), সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, আর টিভির সাংবাদিক জিয়াউর রহমান জিয়া। এছাড়া নর সুন্দর, দুলাল কুমার শীল, ধোপা,জেলে ও ঋষি সম্প্রদায়ের অর্ধশত ব্যক্তি সেমিনারে অংশগ্রহণ করেন। এদের মধ্যে কার্তিক দাস, তৃতীয় লিঙ্গের সদস্য কণা, কাশিনাথ দাস, সুলকা বালা, বিমল র্কর্মকার ও তপন বিশ্বাস তাদের দৈনন্দিন জীবনযাত্রার কথা তুলে ধরেন।

সেমিনারে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজকর্মী এবং পেশাজীবী প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। প্রকল্পের আওতায় প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, আয়বর্ধক কর্মকা- এবং সামাজিক নিরাপত্তার বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা হয়।