সোনাগাজী (ফেনী) সংবাদদাতা : জুলাই আন্দোলনে সোনাগাজীর শহীদ মাহবুবুল হাসান মাসুম ও শহীদ আবদুল গনি বোরহানের কবর জিয়ারত ও দোয়া মাহফিল এর আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাগাজী উপজেলা। জামায়াতে ইসলামীর জুলাই মাস ব্যাপী কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসাবে জুলাই শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলের কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষ্যে গত কাল (রবিবার) বিকালে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ছোবাহানিয়া জামে মসজিদে শহীদ মাহবুবুল হাসান মাসুমের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান মামুনের পরিচালনায় এবং ইউনিয়ন সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্ত্বে আলোচনা করেন সোনাগাজী ইসলামিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইব্রাহীম খলিল, উপজেলা জামায়াতের আমীর মাও. মোহাম্মদ মোস্তফা। প্রধান অতিথি হিসাবে আলোচনা ও দোয়া পরিচালনা করেন জেলা আমীর মুফতি মাওলানা আবদুল হান্নান। দোয়া মাহফিল শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে স্থানীয় লোকজনের উপস্থিতিতে শহীদ মাহবুবুল হাসান মাসুমের কবর জিয়ারত করা হয়। এদিকে একই সময়ে সোনাগাজী সদর ইউনিয়নের মনগাজী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে শহীদ আবদুল গনি বোরহানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচিতি সভা

কিশোরগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কিশোরগঞ্জ ইউনিটের পরিচিত সভা রেডক্রিসেন্ট ভবনে অনুষ্ঠিত হয়। এডহক কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোঃ রমজান আলী। কিশোরগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক লুৎফর রহমান চৌধুরী হেলালের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন ভাইস-চেয়ারম্যান প্রফেসর ডা: আতিকুল সারওয়ার। সভায় এডহক কমিটির সদস্য,যুব রেড ক্রিসেন্ট সদস্য ও অফিসের স্টাফদের পরিচয় করিয়ে দেন সাধারণ সম্পাদক লুৎফর রহমান চৌধুরী হেলাল। অতিথিবৃন্দ রেডক্রিসেন্ট সোসাইটির কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।