নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার নাঙ্গলকোটে নারকেল গাছের ডাল কাটতে গিয়ে পল্লী বিদ্যুৎ এর মেইন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খোকন মিয়া (৫৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার মৌকরা ইউনিয়নের তিলিপ সিনিয়র মাদ্রাসার পূর্ব পাশে স্থানীয় ফজলুল হকের গাছের ডাল কাটতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। খোকন মিয়া নাঙ্গলকোট পৌরসভার মান্দ্রা গ্রামের আলি মিয়ার ছেলে। তিনি ৫ সন্তানের জনক ও পেশায় একজন গাছি বলে জানা

‎লাকসাম ফায়ার সার্ভিস ওয়ারেন্ট অফিসার মনজুরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমাদের টীম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে স্থানীয় পৌর কাউন্সিলর জামাল হোসেন সোহাগের নিকট হস্তান্তর করে। নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।