চট্টগ্রাম মহানগরীর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ঈমানের দাবি পূরণের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আদর্শ রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামীর হাতকে শক্তিশালী করতে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, ইসলামের সুমহান আদর্শ পৌঁছিয়ে দিতে হবে প্রতিটি মানুষের কাছে, আগামী নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক দক্ষতা অর্জন ও জনসাধারণকে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের গুরুত্ব সম্পর্কে অবহিত করেন তিনি অন্তÍর্বর্তীকালীন সরকারকে নিরপেক্ষতার মাধ্যমে কাজ করার জন্য আহবান জানান।
২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের ঈদ পূণর্মিলনী ও সহযোগী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঈদ পূর্ণমিলনী ও সহযোগী সদস্য সম্মেলনে ওয়ার্ড আমীর মজিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মুহাম্মদ হায়দার আলীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, ডবলমুরিং থানা জামায়াতের আমীর ফারুকে আযম।
এতে আরো উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা সেক্রেটারি সালাউদ্দিন, প্রশাসনিক ওয়ার্ডের সহকারী সেক্রেটারি কাজী মোরশেদ আলম, ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মুজিবুর রহমান, জামায়াত নেতা শাহাবুদ্দিন ভূইঁয়া, মাওলানা হাফেজ মোজাফফর আহমেদ, শামীম আজাদ, ডা. আক্তার ফারুক, খাজা মাঈনুদ্দীন শামীম, মাওলানা তমিজ উদ্দীন হেলালী, আজহারুল ইসলাম প্রমুখ।