হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের হালদা নদীর মোহনায় অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করেছে নৌ পুলিশ। সম্প্রতি এ অভিযান পরিচালিত হয়।
নৌ পুলিশ সুপার চট্টগ্রামের নির্দেশনায় সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমানের নেতৃত্বে এবং হালদা অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এএসআই) রমজান আলী ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
উদ্ধারের পর উপজেলা নির্বাহী অফিসারের মৌখিক নির্দেশনায় ওসি মিজানুর রহমান জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করেন। ধ্বংসকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা বলে জানা গেছে।