চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ২৫০জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সম্প্রতি পৌরশহরের রোকসানা কনভেনশন হলে এ সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি তাওহীদুল ইসলামের সঞ্চালনায় ও সভাপতি মারুফ আহমদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) নির্বাচনী এলাকার সংসদ সদস্য পদপ্রার্থী ও হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর, বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা কাজী মাওলানা মখলিছুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা ছাত্র শিবিরের সভাপতি ছাত্রনেতা হোসাইন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র শিবিরের জেলা সভাপতি ও জেলা জামায়াতের সহ-সেক্রেটারী এবং চুনারুঘাট উপজেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান জননেতা এডভোকেট নজরুল ইসলাম,ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ফুয়াদ হাসান,আব্দুল হাফিজ ভূইয়া, বর্তমান জেলা সেক্রেটারি লায়েক আহমেদ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস শহীদ, চুনারুঘাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইদ্রিস আলী, সেক্রেটারি মীর সাহেব আলী, সাবেক থানা সভাপতি লোকমান আহমদ ও জিন্নাহ চৌধুরী।এছাড়াও উপস্থিত ছিলেন শিবির নেতা আব্দুল হাই মামুন, খালেদ মাহমুদ, মীর ইমরান সাদী, শেখ আবু এহতেশাম সায়েম,তারেক আহমেদ প্রমুখ।