মানুষের এ দুর্দশার চিত্র তুলে ধরে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে তেঁতুলিয়া নদীর পাড়ের নিমদী-ধানদী এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

কয়েকশ নারী-পুরুষ এ কর্মসূচিতে অংশ নেন। এ সময় বক্তব্য দেন, স্থানীয় বাসিন্দা আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম, গণমাধ্যমকর্মী এবিএম মিজানুর রহমান, এমএ বাশার, আরিফুল ইসলাম ও মো. শাহীন।অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, বছরের পর বছর ধরে তেঁতুলিয়া ভাঙছে। নদীতে বিলীন হয়ে গেছে হাজার হাজার হেক্টর জমি। বিগত সরকারের আমলে বার বার আশ্বাস দেওয়া হয়েছিল বেড়িবাঁধ নির্মাণ করা হবে। তবে বাস্তবে বেড়িবাঁধ নির্মিত হয়নি।

মানববন্ধনকারীরা আরও বলেন, কোনো সরকারই ভাঙন কবলিত মানুষের পাশে দাঁড়ায়নি। আসছে বর্ষা মৌসুমের আগে ভাঙন রোধে পদক্ষেপ না নিলে নদীগর্ভে হারিয়ে যাবে শিক্ষাপ্রতিষ্ঠান, ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। সর্বস্বান্ত হয়েছে শতশত পরিবার। তাই বর্তমানন সরকারের কাছে দাবি ভাঙনরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে এলাকাবাসীকে রক্ষা করা হোক।