দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা : কৌশল যদি জানা থাকে, বজ্রপাতে রক্ষা মিলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে বন্যা, বজ্রপাত ও দুর্যোগ বিষয়ে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত ২ সেপ্টেম্বর বেসরকারি এনজিও সংস্থা ইউনিসেফ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে দোয়ারাবাজার উপজেলা পরিষদের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া । প্রধান অতিথি’র বক্তব্যে জেলাপ্রশাসক বলেন,
দুর্যোগ এলে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। বন্যা,বজ্রপাত ও দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বাড়ালে প্রাণহানি কমানো সম্ভব।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিসেফ-এর সুনামগঞ্জ জেলা কনসালটেন্ট ডা: তানভীর আহমদ, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সালেহীন খাঁন প্রমুখ।