বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির রুটিন দায়িত্বে থাকা প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশার সঙ্গে সাক্ষাৎ করেন।

এসময় ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশন, বাংলাদেশ এর ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) সেবাস্টিয়ান রিগার ব্রাউন এবং প্রেস ও ইনফরমেশন উপদেষ্টা তৌহিদ ফিরোজ উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত তার টিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কার্যালয়ে যান।

এসময় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল জুলাই স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেন এবং পরে ডাকসুর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মো. মহিউদ্দিন খাঁনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, তরুণ নেতৃত্বের ভূমিকা এবং ভবিষ্যতে সম্ভাব্য সহযোগিতা বিষয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।