চিরিরবন্দর (দিনাজপুর) সংবাদদাতা : চিরিরবন্দরে জামায়াতে ইসলামীর রুকন সন্মেলন অনুষ্ঠিত। সম্প্রতি দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে জামায়াতে ইসলামীর পার্বতীপুর, চিরিরবন্দর ও খানসামা উপজেলার রুকনদের(সদস্য) নিয়ে ‘রুকন সম্মেলন/২০২৫ ইং’ চিরিরবন্দরের দারুল ফালাহ সিঃ মাদরাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ আবদুল হালিম। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দীন মোল্লা। আরো উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার অন্যান্য আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ প্রার্থী আনোয়ারুল হক, আনোয়ার হোসেন,আফজালুল আনামসহ স্থানীয় ও জেলা নেতৃবৃন্দ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন অধ্যপক ড. মোহাম্মদ এনামুল হক। প্রধান অতিথি তার বক্তব্যে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে অত্র এলাকার রুকনদের করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
গ্রাম-গঞ্জ-শহর
চিরিরবন্দরে জামায়াতের রুকন সম্মেলন
চিরিরবন্দরে জামায়াতে ইসলামীর রুকন সন্মেলন অনুষ্ঠিত। সম্প্রতি দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে জামায়াতে ইসলামীর পার্বতীপুর
Printed Edition