বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক সদস্য উৎপাদন এবং দেশের প্রথিতযশা প্রকৌশলী এস এম ওয়াজেদ আলী সরদার গত মঙ্গলবার গুলশানস্থ নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান (গ্রেড-১) প্রকৌশলী মোঃ রেজাউল করিম প্রকৌশলী এস এম ওয়াজেদ আলী সরদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্রকৌশলী এস এম ওয়াজেদ আলী সরদার ১৯৮৮ সালের ২৮ ফেব্রুয়ারি সহকারী প্রকৌশলী হিসেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে যোগদান করেন। পরবর্তীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিভিন্ন পদে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পেশাগত জীবনে তিনি একজন দক্ষ প্রকৌশলী হিসেবে সুপরিচিত। তাঁর দীর্ঘ কর্মজীবনে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও জাতীয় দায়িত্বশীল পদে দায়িত্ব পালন করেন।

তিনি ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত সৌদি ইলেকট্রিক্যাল কোম্পানি (ঝঊঈঙ)-তে ডিভিশন ম্যানেজার (কন্ট্রোল, প্রটেকশন এ্যান্ড প্ল্যানিং) হিসেবে লিয়েনে কর্মরত ছিলেন। ২০২২ সালের ২০ অক্টোবর তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (উৎপাদন) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২৩ সালের ডিসেম্বরে অবসর গ্রহণ করেন। বাংলাদেশের প্রকৌশল পেশার মনোন্নয়নে প্রকৌশলী এস এম ওয়াজেদ আলী সরদারের অবদান সর্বজনবিদিত। প্রেস বিজ্ঞপ্তি।