শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা : শরণখোলা উপজেলার রায়েন্দা হাসপাতাল গেটসংলগ্ন শাপলা ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় এক প্রসূতি নারীর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি শাপলা ক্লিনিকে ওই নারীর সিজারিয়ান অপারেশন হয়। অপারেশনের মাধ্যমে তিনি একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। কিন্তু অপারেশনের তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এ খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত নারীর পরিবারে নেমে আসে নিদারুণ দুর্দশা।
ঘটনার খবর পেয়ে পুলিশ, স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ক্লিনিক প্রাঙ্গণে ছুটে আসেন। স্থানীয়ভাবে এ মৃত্যুকে কেন্দ্র করে নানা আলোচনা-সমালোচনা চলছে।