পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর পৌরসভার উদ্যোগে পার্বতীপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে কর্মী সমাবেশ ও এক যুবককে অটো ভ্যান রিক্সা প্রদান করা হয়।

পার্বতীপুর পৌরসভার সাবেক আমীর ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উপজেলা সভাপতি মাওলানা ইউনুস আলীর সভাপতিত্ত্বে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সাপ্তাহিক সোনার বাংলা প্রতিনিধি ও আদর্শ শিক্ষক ফেডারেশন অফিস সম্পাদক মুহাম্মদ তাজকীর হোসাইন এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি দিনাজপুর-৫(পার্বতীপুর-ফুলবাড়ি) আসনে জামায়াতে ইসলামী’র মনোনীত প্রার্থী আলহাজ¦ মো: আনোয়ার হোসেন, বিশেষ অতিথি উপজেলা আমীর মোহাম্মদ ইউসুফ আলী, পৌর আমীর খন্দকার মো: আশরাফুল আলম, অধ্যক্ষ মো: গোলাম কুদ্দুস, আব্দুর রশিদ প্রমুখ। সমাবেশ শেষে এক অসহায় পরিবারকে একটি অটো ভ্যান রিক্সা পৌর জামায়াতের পক্ষ থেকে প্রদান করা হয়। উল্লেখ্য গত ৪ জুলাই বাবলু নামের এক ব্যক্তি ভ্যান তালা মেরে রংপুরে আমীরে জামায়াত ডা: মো: শফিকুর রহমানের জেলা সমাবেশে যোগ দিতে যায়। জুম্মার নামাজ চলাকালিন সংবদ্ধ চোর চক্র ওই ভ্যানটি তালা ভেঙে নিয়ে পালিয়ে যায়।