কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা : ঢাকার কেরানীগঞ্জে মডেল থানাধীন জিনজিরা রহমতগঞ্জ এলাকার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।
এসময় নিয়ম বহির্ভূত অমান্য করে ভবন নির্মাণের অভিযোগে ৫ টি ভবনের বর্ধিত অংশ ভেঙে ফেলা হয় ও ১০ টি ভবনে ১৩ টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়েছে। রাজউকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ লিটন সরকার এর নেতৃত্বে ও ঢাকা জোন ৫/৩ অথোরাইজ অফিসার মোঃ মেহেদী হাসান খান এর পরিচালনায় উপস্থিত ছিলেন সহকারী অথোরাইজ অফিসার আশিকুর রহমান তালুকদার প্রধান ইমারত পরিদর্শক সুজন আহমেদসহ রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অভিযানে সহযোগিতা করেন, ঢাকা জেলা পুলিশ, কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ, গ্যাস ও পল্লী বিদ্যুতের কর্মকর্তারা।
এলাকাবাসী ও স্থানীয়দের অভিযোগ আমাদের কোন নোটিশ বা মাইকিং ছাড়াই হঠাৎ করে বাড়ি গড়ের বিদ্যুৎ পানির সংযোগ বিছিন্ন করে দিচ্ছে রাজউক।
এটা কোন দেশে বাস করি জানিনা।তারা সরকার এর প্রতি আবেদন জানিয়ে বলেন,প্রধান উপদেষ্টা, ড. ইউনূস ও ভূমি উপদেষ্টা কাছে আকুল আবেদন যাহাতে প্রতিটি একালায় এ ভাবে হঠাৎ রাজউক অভিযান না চালিয়ে, নোটিশ, মাইকিং ও করে। স্থানীয়রা রাজউক এর অনুমোদন পেতে সময় আবেদন করেন।
এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ লিটন সরকার বলেন, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর ক্ষেত্রে রাজউকের অনুমোদন ও প্লান অনুযায়ী কাজ করতে হবে। তা না হলে সেসব বিল্ডিং এর কাজ বন্ধ রাখতে হবে এবং তাদেরকে অবশ্যই রাজউকের অনুমোদন নিয়ে কাজ করতে হবে। এক্ষেত্রে কোন প্রকার ছাড় দেয়া হবে না।