ফরিদপুরের নগরকান্দায় ভুয়া র্যাব পরিচয়ে ডাকাতি ও অপহরণের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ভুয়া র্যাব জ্যাকেট, ওয়াকি-টকি, হাতকড়া, অস্ত্রসদৃশ গ্যাসলাইট ও ব্যবহৃত মাইক্রোবাস। এছাড়া তাদের দ্বারা অপহৃত স্বর্ণ ব্যবসায়ী দুই ভাইকেও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।
অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ভুক্তভোগী জয়দেব আধ্য (৫৩) ও বিশ্বনাথ আধ্য (৫৭) সাতক্ষীরার বাসিন্দা।