দাউদকান্দি সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় আলাউদ্দিন (১৯) নামে এক মাদরাসা ছাত্র মারা গেছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পুঠিয়া দিঘীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আলাউদ্দিন উল্টো পথে সাইকেল চালানোর সময় চট্টগ্রামমুখী ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।নিহতের বাড়ি চৌদ্দগ্রাম মিয়ারবাজারে। তিনি স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন এবং সিঙ্গুলা ইসলামিয়া ফাজিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র ছিলেন। দুর্ঘটনার পর ঘাতক ভ্যান (ঢাকা মেট্রো ট-১১-৭৮৯১) ও চালক আব্দুর রহিমকে (২৯) পুলিশ আটক করেছে।