উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে তাতে গভীর শোক প্রকাশ ও মাহফিলে মিলাদের মাধ্যমে সকল নিহত শিক্ষক, শিক্ষার্থী ও পাইলটের মাগফেরাত কামনা করে দোয়া করেন আমিরে সত্যের ডাক, আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব এবং মাদরাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা কারী রওশন আরা নূরী। বয়ানে পীর সাহেব বলেন, যারা আগুনে পুড়ে মারা যায় তারাও শহীদ। যদিও মনকে বুঝানো যায় না তবুও এই মর্মান্তিক ঘটনায় যারা শাহাদাত বরণ করেছেন তাদের মাতা-পিতা আত্মীয়-স্বজনকে বলবো আপনার সন্তানকে যেন বেহেস্তে দেখা পাওয়া যায় সেই দোয়া করুন, কেননা তারা শহিদ। অন্য কোন মৃত্যুতে এই দরজা নসিব হতো না। পীর সাহেব কেবলা বর্তমান সরকারকে এবং সকল রাজনৈতিক দলকে স্বীয় স্বীয় স্থান থেকে সর্বপ্রকার সুচিকিৎসা করার জন্য প্রয়োজনে বিদেশ পাঠানোর অনুরোধ জানান। সকল আহতরা সম্পূর্ণ ভালো না হওয়া পর্যন্ত তাদের সেবায় এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান। পীর সাহেব মাদরাসার শিক্ষার্থীদেরকে নিয়ে আহতদের সুস্বাস্থ্য কামনা করে পাঁচ ওয়াক্ত নামাজ বাদ দোয়া করে যাচ্ছেন। সকল মসজিদ ও মাদরাসায় দোয়া করার জন্য অনুরোধ জানিয়ে আখেরি মোনাজাত করেন।

উল্লেখ্য যে, পীর সাহেব অত্র মাদরাসায় আবাসিক অনাবাসিক শিশু শ্রেণী থেকে কামিল এম এ পর্যন্ত যারা ভর্তি হবে তাদের থাকা-খাওয়া ফ্রি করে দিবেন বলে ঘোষণা দেন। প্রেস বিজ্ঞপ্তি।