মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা ঃ কুমিল্লার মুরাদনগর উপজেলায় বাঙ্গরা বাজার থানা এলাকায় চাচা শ্বশুরের গরম পানিতে স্বপ্না আক্তার (২৪) নামের এক গৃহবধূর শরীর ঝলসে দেওয়া হয়েছে। আঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকার জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল আনুমানিক সাড়ে ৮টায় বাঙ্গরা পূর্ব ইউনিয়নের বেনিখলা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত স্বপ্না আক্তার প্রবাসী নাছির উদ্দিন মোল্লার স্ত্রী। গরম পানি নিক্ষেপের জন্য মৃত আব্দুস ছালাম মোল্লার ছেলে তার আপন চাচা শ্বশুর আবদুল কুদ্দুস মোল্লার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ওই নারী।।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, স্বপ্না আক্তারের স্বামী নাছির উদ্দিন মোল্লা প্রবাসে থাকেন। বুধবার সকালে নিজ বাড়ির উঠানে ভাত রান্না ও গরুর জন্য পানি গরম করছিলেন স্বপ্না। সকাল আনুমানিক ৮টায় স্বপ্না আক্তারের কাছে গিয়ে তার শ্বশুর আবদুল খালেক মোল্লাকে গালমন্দ করতে থাকে। তখন সে প্রতিবাদ করায় চুলায় বসানো গরম পানি স্বপ্না আক্তারের শরীরে ঢেলে দেন। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে তাঁকে দেবিদ্বার উপজেলা সদরের একটি ক্লিনিকে নিয়ে যান। কর্তৃব্যরত ডাক্তার অবস্থা বেগতিক দেখে তাকে দ্রুত সার্জারি বা বার্ন ইউনিটে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
স্বপ্না আক্তারের সাথে থাকা তার ভগ্নিপতি জসিম উদ্দিন সবুজ বলেন, রোগীর শরীরের বেশ কিছু অংশ পুড়ে গেছে, তবে কত অংশ পুড়েছে, তা এখনই বলা যাবে না। সার্জারি বা বার্ন ইউনিটের চিকিৎসকেরা ওই তথ্য দিতে পারবেন।