মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা : জোরারগঞ্জ থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হক সাব (২৭)সহ চারজনকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ গ্রেফতার করেছে র্যাব। শনিবার (০৯ আগস্ট) বিকাল ২টার দিকে কক্সবাজার শহরের লাবনী পয়েন্ট এলাকা থেকে র্যাব-১৫, সিপিএসসি, কক্সবাজার ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। রাতে তাদের জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হলে দুপুরে আদালতের মাধ্যমে চালান দেওয়া হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, মো. হক সাব (২৭), পিতা-মো. শাহ আলম, সাং-খিলমুরারী, থানা জোরারগঞ্জ, ইউসুফ প্রকাশ ডাক্তার (২৬), পিতা-আবুল কাশেম, গ্রাম-মেহেদীনগর, হিঙ্গুলী ইউপি, থানা -জোরারগঞ্জ, মো. আবু সাইদ (২৭), পিতা-আবুল হোসেন, গ্রাম-খিলমুরারী, মুক্তার হুজুরের বাড়ী, ৫নং ওয়ার্ড, ৩নং জোরারগঞ্জ ইউপি।
এমরান হোসেন (২৭), পিতা-ওবাইদুল হক, গ্রাম-পূর্ব হিঙ্গুলী কদমতলা, ৭নং ওয়ার্ড, ২নং হিঙ্গুলী ইউপি। আটকের পর র্যাব-৭, সিপিসি-১, ফেনী ক্যাম্পে হস্তান্তর করা হয়। পরে হক সাবের দেওয়া তথ্যের ভিত্তিতে তার গোপন হেফাজত থেকে দুইটি ওয়ান শুটার গান ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।