৪৫তম বি.সি.এস, এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে (Provisionally) উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডারের ৪৮১ জন এবং সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের পদসমূহের ১০৪ জনসহ মোট ৫৮৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে ( www.bpsc.gov.bd ) অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোন সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে। প্রেস বিজ্ঞপ্তি।