হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে দূর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক সংগ্রাম পত্রিকার হোসেনপুর উপজেলা প্রতিনিধি মোঃ সামসুল হকের উপর হামলা করে চিহ্নিত সন্ত্রাসীরা ল্যাপটপ ও দোকান ভাঙচুর করে নগদ সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়ে গেছে।এ ঘটনায় উপজেলা নিবার্হী অফিসার ও থানায় লিখিত অভিযোগ দায়ের করে জরুরি প্রতিকার দাবি করেছেন ভুক্তভোগী সাংবাদিক সামসুল হক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার জিনারী ইউনিয়নের টিসিবির ডিলার আবু হানিফা ও তার বাবা বিসিআইসির সার ডিলার আব্দুল মালেকের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির বিষয়ে ইতিপূর্বে একাধিকবার সংবাদ প্রকাশ করেন ওই সাংবাদিক সামসুল। এরই ধারাবাহিকতায় গত সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে পূর্ব পরিকল্পিত ভাবে ওই চক্রের লোকজন সাংবাদিক সামসুল হকের উপজেলার হাজীপুর বাজারের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় দোকান ও ল্যাপটপ ভাঙচুরসহ নগদ সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়ে যায় এবং তাকে প্রাণনাশের হুমকি দেয়।
ভুক্তভোগী সাংবাদিক সামসুল হক জানান, গত সোমবার রাতে সংবাদ প্রকাশের জের ধরে টিসিবির ডিলার মনির তার দলবল নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে ফিল্মিকায়দা হত্যার চেষ্টায়, আমার দোকানে এসে আমাকে এলোপাতাড়ি দেশীয় অস্ত্র দিয়ে মারতে থাকে, দোকানে থাকা কম্পিউটার, টাঙ, ভাঙচুর করে ও মুল্যবান কাগজ পত্র ছিড়েফেলে এবং বিকাশের ব্যবসার নগদ ৩ লক্ষ ৫০ হাজার টাকা জোড় পূর্বক লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় চিৎকার করে বলে “বালের ডিলারী করতাম না, তকে মেরে ফেলবো, তর মতো বালের সাংবাদিক কে মেরে ফেল্লে কিছু লুমেই ফেলতে পারবেনা।”বিষয়টি এলাকায় দারুন চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন জানান, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা বলেন, তার ডিলার বাতিলের জন্য উচ্চমহলের কাছে লিখিত আকারে চিঠি পাঠানো হবে দ্রুত সময়ের মধ্যেই ব্যবস্থা গ্রহন করা হবে। জিনারী ইউনিয়ন বিএনপির সভাপতি বাহার উদ্দিন বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা নেক্কার জনক আমি ঘটনার তীব্র নিন্দা জানাই।